Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 02:06 PM পড়তে ১ মিনিট

পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লায় ফজলু হোসেন (৫০) নামের এক রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।

নিহত ফজলু হোসেন বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২০ মার্চ) ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বড়শিলা-নলভাঙ্গা সড়কের পাশের একটি ধানক্ষেতে এক মধ্যবয়সী ব্যক্তির জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ফজলু হোসেনের বলে শনাক্ত করেন।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার