Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 12:51 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে সাত মাস বয়সী হোসাইন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু হোসাইন হরিহরপুর গ্রামের মাসুদ হোসেনর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে লিচুর বিচি পড়ে ছিলো। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচিটি মুখে দেয়। এক পর্যায়ে লিচুর বিচিটি শিশুর গলায় আটকিয়ে ছটফট করতে থাকে।

এসময় পরিবারের সদস্যরা ঘটনাটি বুঝতে পেরে শিশুটির মুখ থেকে লিচুর বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অবস্থা বেগতিক দেখে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার