Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

BN DESK
03 September 2026, 03:34 AM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় ৪বছর বয়সী শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন(২৫)। গত মঙ্গলবার রাত পোনে ১২টায় উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু তাওহিদ ওই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল ইসলাম প্রায় দু’বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তা খাতুন ঘরের ভেতরে প্রথমে বালিশ চাপা দিয়ে নিজের চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যা করেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, গত দু’বছর ধরে হৃদয় নামের এক যুবকের সাথে মুক্তা খাতুনের সম্পর্ক রয়েছে। এবিষয়ে স্বামী কিংবা তার পরকীয়া প্রেমিকের সাথে কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার