Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় সড়কের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 12:02 AM পড়তে ১ মিনিট
পাবনায় সড়কের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়কের পাশে পড়ে ছিল দুই নারীর মরদেহ। সোমবার (১৮ আগস্ট) সকালে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৩৫ বছর।

স্থানীয়রা জানান, ওই দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে কোনও গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় সড়কের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার