Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনা ৩ আসনে সাবেক এমপি আনোয়ারুলের মোটরসাইকেল শোডাউন

BN DESK
05 September 2026, 12:03 AM পড়তে ১ মিনিট
পাবনা ৩ আসনে সাবেক এমপি আনোয়ারুলের মোটরসাইকেল শোডাউন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-৩ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ কে.এম আনোয়ারুল ইসলামের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩টায় চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে নির্বাচনী শোডাউন শুরু হয়। কয়েক হাজার মোটরসাইকেলের এই শোডাউনে একটি খোলা জিপে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতৃত্ব দেন কে.এম আনোয়ারুল ইসলাম।

মোটরসাইকেলের এই বিশাল বহর চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও কয়েকটি পথসভায় ভোটার-সমর্থকদের সাথে মিলিত হন। শোডাউনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ফেষ্টুন, ব্যানার, দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে সমর্থক অংশ নেন।

মোটরসাইকেল শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নারী-পুরুষ আনোয়ারুল ইসলামকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। শোডাউনে হাজার হাজার নেতা-কর্মীর মুখে স্লেøাগান ছিলো ‘আনোয়ার ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দাবি মোদের একটাই চাটমোহরের প্রার্থী চাই’, ‘মানিনা, মানবো না, বহিরাগত মানবো না’। বিশাল হোন্ডাবহর মিছিলটি পুনরায় ফরিদপুর ও ভাঙ্গুড়া হয়ে চাটমোহরে এসে শেষ হয়।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনা ৩ আসনে সাবেক এমপি আনোয়ারুলের মোটরসাইকেল শোডাউন

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার