Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম লঞ্চার উন্মোচন উত্তর কোরিয়ার

BN DESK
02 September 2026, 04:45 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কয়েক ডজন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চার উন্মোচন করেছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে রকেট লঞ্চারগুলো উন্মোচন করলেন উন। রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবারের এক অনুষ্ঠানে কিম ৬০০ মিমি-ক্যালিবার রকেট লঞ্চারগুলোকে বিস্ময়কর এবং আকর্ষণীয় বলে প্রশংসা করেন এবং আরও বলেন, আগামী কংগ্রেসকে সামনে রেখে নতুন সামরিক লক্ষ্য নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মীরা এই ধরনের পঞ্চাশটি লঞ্চার উপস্থাপন করেন।

কেসিএনএ অনুসারে, কিম বলেন, ‘যখন এই অস্ত্র ব্যবহার করা হবে, তখন আসলে কোনো শক্তিই তা প্রতিহত করতে পারবে না। এটি সত্যিই একটি চমৎকার এবং কার্যকর অস্ত্র।’ তিনি লঞ্চারগুলোকে শক্তিশালী আক্রমণের জন্য বিশ্বের সবচেয়ে সুবিধাজনক অস্ত্র হিসাবে বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিয়ংইয়ংয়ের সংস্কৃতি ভবনের প্লাজায় সারিবদ্ধভাবে পার্ক করা কয়েক ডজন লঞ্চ যান, যেখানে কংগ্রেস অনুষ্ঠিত হবে। অস্ত্রগুলো নিয়ে কিম আরও বলেন, এটি একটি বিশেষ আক্রমণের জন্য উপযুক্ত, অর্থাৎ একটি কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য। 

এই মাসে অনুষ্ঠিতব্য ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের আগে কিম বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেছেন, যাকে উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে ব্যাপকভাবে দেখা হয়। এই রাজনৈতিক সমাবেশে আগামী পাঁচ বছরের জন্য উত্তর কোরিয়ার পররাষ্ট্র নীতি, যুদ্ধ পরিকল্পনা এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরা হবে বলে প্রতিবেদনে বলা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম লঞ্চার উন্মোচন উত্তর কোরিয়ার

B
BN DESK | 19 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার