Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান; স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

BN DESK
04 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান; স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

নিউজ ডেস্ক:   নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি ওই গ্রামের আব্দুর রহীমের (৩৩) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহীমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকত।

বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে প্রথমে ফাতেমা বিষপান করেন। এরপর একই সময় তার স্বামীও বিষপান করেন। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন ও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রহীমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘‘পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান; স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার