Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে : এ্যানি

BN DESK
10 October 2025, 08:09 AM পড়তে ১ মিনিট
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে : এ্যানি

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের যে দাবি উঠেছে, এর আড়ালে ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায়, এর পেছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। এতে লাভবান কারা হবে তা ভাবতে হবে। ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে।

এ্যানি বলেন, জুলাই আন্দোলনে মনোবল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাহস দিয়েছেন। বিএনপি চেয়ার‌পারসন বেগম খালেদা জিয়াও সাহস জুগিয়েছেন। এতে বিএনপিকর্মীরা পিছপা হননি। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন হওয়ায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে : এ্যানি

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার