Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসজিকে চ্যাম্পিয়ন বানিয়ে যা বললেন এনরিকে

BN DESK
02 September 2026, 08:08 AM পড়তে ১ মিনিট
পিএসজিকে চ্যাম্পিয়ন বানিয়ে যা বললেন এনরিকে

স্পোর্টস ডেস্ক : পিএসজিকে চ্যাম্পিয়ন বানিয়ে কথা রাখলেন লুইস এনরিকে। পারিসিয়ানদের হয়ে ইউরোপ সেরার মুকুট জিততে চেয়েছিলেন মেয়ের জন্য। অকালে হারানো কন্যা পৃথিবী থেকে বিদায় নিলেও আজও পারি সা জার্মেই সমর্থকদের মাঝেই ছিলেন ফাইনালের মঞ্চে। নিজ কোচের প্রশংসায় পঞ্চমুখ ফাইনালে ২ গোল করা ১৯ বছর বয়সী দিজিরে দুয়ে। ১০ বছর আগে বার্লিনে এমন এক রাতে জুভেন্টাসকে হারিয়ে শেষবার চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল বার্সেলোনা। যার নেপথ্য নায়ক লুইস এনরিকে।

সেদিন কাতালানদের জয় উদযাপন করতে বার্সেলোনার পতাকা হাতে মাঠে নেমে এসেছিলেন স্প্যানিশ ট্যাকিটিশিয়ানের ছোট্ট মেয়ে সানা। তবে সময়ের ব্যবধানে ছবিটা এখন শুধুই স্মৃতি। পৃথিবীর মায়া ছেড়েছেন এনরিকের সেই ছোট্ট মেয়েটি। সানা না থাকলেও আলিয়াঞ্জ অ্যারেনায় আবারও সেই স্মৃতি রোমন্থন করলো পিএসজি সমর্থকরা। তাইতো ম্যাচ শেষে আবেগাআপ্লুত কোচ লুইস এনরিকে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, সানা সবসময় আমার ও আমাদের পরিবারের সঙ্গে আছে। সে যদি আজ এখানে থাকত সেও জয় উদযাপন করত। আমি সত্যিই খুব খুশি সমর্থকদের মাঝে আমি ও আমার মেয়ের টিফো দেখে। প্রথমবার ইউরোপ সেরা হয়ে অনেক মানুষকে খুশি করতে পেরেছি। লুইস এনরিকের ছোঁয়ায় যেন বদলে গেছে পিএসজি। কাড়ি কাড়ি অর্থ নয়, স্থানীয় আর অ্যাকাডেমির ফুটবলারদের দিকে নজর দিয়েছে পেট্রো ডলারের ক্লাবটি। যেখান থেকে সফলতাও পেয়েছে। ফাইনাল শেষে কোচের প্রশংসায় পঞ্চমুখ ম্যাচসেরা দিজিরে দুয়ে।

পিএসজি ফরোয়ার্ড দিজিরে দুয়ে বলেন, দুই বছর ধরে এখানে আছেন তিনি এবং ক্লাবের হয়ে ইতিহাস তৈরি করেছেন। কৌশলগত এবং মানসিকভাবে, এনরিকে সত্যিই একজন ভালো কোচ। তার সঙ্গে কাজ করাটা আনন্দের। পিএসজির মিডফিল্ডার ভিতিনহা বলেন, সমর্থকদের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আমার জন্যও। আমরা ভালো দল, যা ম্যাচের ফলাফলে প্রতিফলন ঘটেছে। এখন আমরা উদযাপনে মনোযোগ দিবো।

অন্যদিকে মুদ্রার উল্টো পিঠ দেখল ইন্টার মিলান। তিন মৌসুমে দুই ফাইনাল হারলেও ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ সিমোনে ইনজাঘি। ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাঘি বলেন, শুক্রবার পর্যন্ত লিগ খেলে আমরা বেশ ক্লান্ত ছিলাম। ভালো খেলিনি একদম। তবে মৌসুমজুড়ে ফুটবলাররা দারুণ করেছে। আমি তাদের বদলাতে চাই না। নতুন উদ্যোমে চলতি মাসে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু করতে চায় ইন্টার মিলান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পিএসজিকে চ্যাম্পিয়ন বানিয়ে যা বললেন এনরিকে

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার