Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসজি’র শিরোপা জয়ে নেইমার-এমবাপ্পের শুভেচ্ছা

BN DESK
02 September 2026, 08:08 AM পড়তে ১ মিনিট
পিএসজি’র শিরোপা জয়ে নেইমার-এমবাপ্পের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে থাকার সময় কিলিয়ান এমবাপ্পে ও নেইমাররা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। তাতে হয়তো আক্ষেপ এখনও করেন তারা। কিন্তু ইন্টার মিলানকে ফাইনালে পরাজিত করে ফরাসি জায়ান্টরা অবশেষে কাঙ্ক্ষিত শিরোপা জেতায় তারা সেই যন্ত্রণা ভোলার উপলক্ষ পেয়ে গেছেন। এখন ক্লাবটিতে না থাকলেও তারা শিরোপা জয়ে পিএসজিকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই।

প্রথম শিরোপা জিততে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইতিহাস গড়েছে পিএসজি। ৫-০ গোলের বড় জয়ে মিলানকে তারা বিধ্বস্ত করেছে। এমবাপ্পে সাবেক ক্লাবের শিরোপা জয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘বড় দিনটি অবশেষে এসে গেলো। জয় এবং পুরো ক্লাবকে সঙ্গে নিয়ে যেভাবে তা এসেছে, তাতে করে অভিনন্দন পিএসজি।’

পিএসজিতে থাকার সময় ৬টি লিগ ওয়ান শিরোপা, ৪টি ফ্রেঞ্চ কাপসহ আরও দুটি শিরোপা জিতলেও ইউরোপ সেরার মঞ্চে কিছুই জিততে পারেননি তিনি। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। অবশ্য পিএসজি থেকে বিদায় নেওয়ার পর ক্লাবটির সঙ্গে দেনা-পাওনা আইনি লড়াইয়ে রয়েছেন। তার মতো নেইমারও পিএসজিকে কাঙ্ক্ষিত শিরোপা জেতাতে পারেননি। ৬ মৌসুমে ৮২ গোল করা ব্রাজিলিয়ান তারকা ইনস্টাগ্রাম পোস্টে ৬টি তালি দেওয়ার ইমোজিসহ লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি।’ সেই পোস্টে ছিল পিএসজি অধিনায়ক মারকুইনহোসের ট্রফি উঁচিয়ে ধরার একটি ভিডিও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পিএসজি’র শিরোপা জয়ে নেইমার-এমবাপ্পের শুভেচ্ছা

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার