Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসজি ছেড়ে ম্যানসিটিতে দোন্নারুম্মা

BN DESK
09 October 2025, 08:54 PM পড়তে ১ মিনিট
পিএসজি ছেড়ে ম্যানসিটিতে দোন্নারুম্মা

স্পোর্টস ডেস্কঃ  পিএসজির গোলপোস্টে চার বছর ধরে নির্ভরতার আরেক নাম ছিলেন জানলুইজি দোন্নারুম্মা। একের পর এক সাফল্যের নায়ক এই ইতালিয়ান গোলরক্ষক ছিলেন কোচদের প্রথম পছন্দ। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। কোচ লুইস এনরিকে তার ওপর থেকে আস্থা হারান, মূল একাদশেও জায়গা হারান দোন্নারুম্মা। তখন থেকেই গুঞ্জন—তিনি পাড়ি জমাতে পারেন ইংল্যান্ডে।

শেষ পর্যন্ত সেই জল্পনারই অবসান ঘটল। ম্যানচেস্টার সিটি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দোন্নারুম্মার দলবদল। পাঁচ বছরের চুক্তিতে এই ইতালিয়ান গোলরক্ষক এখন সিটিজেনদের অংশ।

যদিও ক্লাব দুটি আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি প্রকাশ করেনি, তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় তিন কোটি পাউন্ডে দোন্নারুম্মাকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি।

২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বমঞ্চে নিজেকে জানান দেন দোন্নারুম্মা। সেবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি, যার মূল কৃতিত্ব ছিল এই তরুণ গোলরক্ষকের। এরপরই তিনি এসি মিলান ছাড়েন এবং যোগ দেন পিএসজিতে।

প্যারিসে চার মৌসুমে তিনটি লিগ আঁ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জেতেন তিনি। তবে গত মৌসুম শেষে কোচ লুইস এনরিকে যখন তাকে একাদশ থেকে সরিয়ে দেন, তখনই তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত নতুন ঠিকানা খুঁজে নিলেন ইংল্যান্ডেই।

দোন্নারুম্মার ম্যানচেস্টার সিটিতে আসার পথটা আরও সহজ হয়েছে দলের অভিজ্ঞ গোলরক্ষক এদেরসনের বিদায়ে। তুর্কি ক্লাব ফেনারবাচেতে পাড়ি জমিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

এরই মধ্যে গ্রীষ্মকালীন দলবদলে বার্নলি থেকে জেমস ট্রাফোর্ডকে প্রায় ২৭ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় সিটি। তবে সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে হার, এবং বিশেষ করে দ্বিতীয় গোলটিতে সরাসরি ট্রাফোর্ডের ভুলই হয়ত দোন্নারুম্মাকে দ্রুত একাদশে জায়গা করে দিতে যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পিএসজি ছেড়ে ম্যানসিটিতে দোন্নারুম্মা

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার