Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিকআপ খাদে উল্টে চালকসহ নিহত ৩

BN DESK
02 September 2026, 04:21 PM পড়তে ১ মিনিট
পিকআপ খাদে উল্টে চালকসহ নিহত ৩

মফস্বল ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া (মৈশাইর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সিলেট থেকে সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। পিকআপটি কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচু জমিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালকসহ তিন জন নিহত হয়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একজন চালক, অপরজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পিকআপ খাদে উল্টে চালকসহ নিহত ৩

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার