Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিছিয়ে গেলো সৌরভের বায়োপিক নির্মাণ

BN DESK
04 September 2026, 03:41 AM পড়তে ১ মিনিট
পিছিয়ে গেলো সৌরভের বায়োপিক নির্মাণ

বিনোদন ডেস্ক : সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের আলোচনা বেশ পুরনো। গত মাসে সৌরভ নিজেই জানিয়েছিলেন তার চরিত্রে কে অভিনয় করবেন। সেসময় জানানো হয়, এবছর পূজার পরেই নাকি ছবির শুটিং শুরু হবে, যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা। তবে আজ জানা গেল নতুন খবর। এ বছর নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর শুটিং শুরু হবে।

সিনেমার মুখ্য অভিনেতা রাজকুমার রাও ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, পর্দায় সৌরভ গাঙ্গুলি হয়ে ওঠার জন্য এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তার। তাকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। তবেই তিনি পর্দায় নিখুঁতভাবে সৌরভ গাঙ্গুলি হয়ে উঠতে পারবেন। সেজন্য পরিচালক বিক্রম মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন, ‘আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু দাদার (সৌরভ) মতো বাঁ-হাতি খেলোয়াড় নই। সবার আগে সেটা রপ্ত করতে হবে।’

এ দিকে এ-ও শোনা যাচ্ছে, একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। তারা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছেন। সাম্প্রতি কিছু ঘটনাও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে, যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।
আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার। বাঙালি স্ত্রী পত্রলেখা ইতিমধ্যেই তাকে অনেকটা শিখিয়ে ফেলেছেন।

সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মালিক’। তারই সংবাদ সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে রূপান্তর করে শোনান। এছাড়া, নিয়মিত শরীরচর্চাও করছেন। যাতে যে কোনও দৃশ্য সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পিছিয়ে গেলো সৌরভের বায়োপিক নির্মাণ

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার