Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

BN DESK
05 September 2026, 02:21 AM পড়তে ১ মিনিট
পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত মাদরাসা ছাত্রর নাম ইকবাল হোসেন ফারহান (১২)। তিনি একই ইউনিয়নের আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে এবং স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যান ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। তিনি গোসল করতে নামলে আকস্মিক পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মাদরাসা ছাত্রের মরদেহ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

B
BN DESK | 23 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার