Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

BN DESK
10 October 2025, 02:08 PM পড়তে ১ মিনিট
পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশে পুকুরে ডুবে শাওন (১২) ও নাঈম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই। মৃত দুই ভাই উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০টার দিকে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। দুই কিশোরের কেউ সাঁতার জানতো না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এলাকা: টাঙ্গাইল ঘাটাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার