Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

BN DESK
27 March 2024, 02:43 PM পড়তে ১ মিনিট
পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

মফস্বল ডেস্ক : নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের। আজ বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, কবিরহাট উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. আবদুল হাইয়ের মেয়ে বিবি ফাতেমা (৭) ও ছোট ছেলে আবিদ হোসেন (৪)।

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে ফাতেমা ও আবিদ হোসেন পুকুরে হাত-মুখ ধুতে যায়। তাদের মা রুচিয়া খাতুন অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরের দিকে যান। তখন তাদের জুতা ভাসতে দেখে চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দেন। প্রতিবেশীরা দ্রুত পুকুর থেকে ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

B
BN DESK | 27 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার