Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ

BN DESK
09 September 2026, 12:14 PM পড়তে ১ মিনিট
পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ

কুমিল্লার চান্দিনায় পুকুর থেকে দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন - মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে, তিন বছর বয়সী সামিয়া আক্তার এবং ছোট মেয়ে, দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিকশা চালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দম্পতি তাদের দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় অবস্থায় আছেন।

মৃত শিশুদের চাচা খোকন মিয়া এবং স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালবেলায় খেলার সময় সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি।’

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার