Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার  

BN DESK
07 September 2026, 07:12 PM পড়তে ১ মিনিট
পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার  

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে  অজ্ঞাতনামা এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (৮ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘স্থানীয়রা ওই নারীর মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।’’

তিনি আরো বলেন, ‘‘লাশটি দেখে মনে হচ্ছে, কয়েকদিন ধরে পুকুরে ভাসছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার  

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার