Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার করল পুলিশ 

BN DESK
02 September 2026, 12:05 PM পড়তে ১ মিনিট
পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার করল পুলিশ 

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা-বলিয়াদ আঞ্চলিক সড়কের পাশের একটি পুকুর থেকে দুই ঘণ্টা চেষ্টার পর মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) সকালে ভাসমান অবস্থায় গাড়িটিতে উদ্ধার হয়। গাড়িটি কার এবং কীভাবে পুকুরে গেল সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ ও এলাকাবাসী।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “এলাকাবাসী খবর দিলে গাড়িটি পুকুর থেকে উদ্ধার করে থানায় আনা হয়। গাড়িটির মালিকের খোঁজ মিললেই প্রকৃত ঘটনা জানা যাবে।” 

এলাবাসাবী জানান, উপজেলার চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কে সন্ধ্যা হলেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ভয়ে অনেকেই এই সড়কে চলাচল বন্ধ করে দিয়েছেন। গতকাল শনিবার (১২ এপ্রিল) রাতেও সড়কটিতে গাছ ফেলে দুইটি অটোরিকশায় ছিনতাই হয়।

আজ রবিবার সকালে পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর গাড়িটি উদ্ধার করে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার করল পুলিশ 

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার