Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুত্রবধূর সঙ্গে ঝগড়া, পুকুর থেকে শাশুড়ির মরদেহ উদ্ধার

BN DESK
13 June 2024, 07:39 PM পড়তে ১ মিনিট
পুত্রবধূর সঙ্গে ঝগড়া, পুকুর থেকে শাশুড়ির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জেরে মুন্সিগঞ্জের লৌহজংয়ে মারামারির সময় ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে যান এক গৃহবধূ ও তার শাশুড়ি। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পুকুর থেকে হোসনেয়ারা বেগম (৪৫) নামে শাশুড়ির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বোলতলী ইউনিয়নের সুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা স্থানীয় মো. বাবুল শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পুত্রবধূ লিমা আক্তারের (২৪) সঙ্গে শাশুড়ি হোসনেয়ারার কলহ চলছিল। বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে লিমা আক্তার (২৪) স্বামী প্রবাসী আরিফ শেখের বসতঘরে ঘুমাতে যান। রাত ১২টার দিকে কলহের জেরে বউ-শাশুড়ি ঝগড়ায় লিপ্ত হলে এক পর্যায়ে দুজনই বসতঘর ভেঙে ঘরের নিচে পুকুরে পড়ে যান।

এ সময় লিমা কোনোমতে উপরে উঠতে পারলেও ডুবে যান হোসনেয়ারা। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে লৌহজং ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস রাত ৩টার দিকে মৃত অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে ঝগড়ার সময় তারা পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুত্রবধূর সঙ্গে ঝগড়া, পুকুর থেকে শাশুড়ির মরদেহ উদ্ধার

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার