Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুত্র সন্তানের বাবা হলেন পরমব্রত

BN DESK
04 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
পুত্র সন্তানের বাবা হলেন পরমব্রত

বিনোদন ডেস্কঃ  পুত্র সন্তানের বাবা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী।

মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন পরমব্রত। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরম-পিয়া দম্পতির এই খুশির খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। সহশিল্পী থেকে শুরু করে কাছের বন্ধুরা, সবার মুখে একটাই কথা, ‘পরম-পিয়া, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’ 

এর আগে, গত ফেব্রুয়ারিতে একটি আবেগঘন পোস্টে পরমব্রত জানিয়েছিলেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে খুব কাছের মানুষদের উপস্থিতিতে আইনি বন্ধনে আবদ্ধ হন পরম ও পিয়া। প্রেম নিয়ে বহু আলোচনার পর দুজনে তখন জানিয়েছিলেন, তারা ‘ভালো বন্ধু’। বিয়ের পরও সেই বন্ধুত্ব রয়ে গেছে অটুট। আর এবার তাদের বন্ধুত্বের সেই নীড়ে যোগ হলো এক নতুন প্রাণ এবং এক টুকরো ভালোবাসা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পুত্র সন্তানের বাবা হলেন পরমব্রত

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার