Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুরস্কার ঘোষিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার 

BN DESK
05 September 2026, 04:18 AM পড়তে ১ মিনিট
পুরস্কার ঘোষিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার 

নিউজ ডেস্ক:  ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে চট্টগ্রামের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ঢাকায় অবস্থান নিশ্চিত হয়ে সিএমপির একটি টিম ঢাকার তেজগাঁও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বসুন্ধরা শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  রাতেই তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ । 


সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার ওসিকে ‘পেটানোর হুমকি’ দেয় ছোট সাজ্জাদ। অন্যদিকে ছোট সাজ্জাদের অবস্থান সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পুরস্কার ঘোষিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার 

B
BN DESK | 16 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার