Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনে আগুন, নিহত ১

BN DESK
07 September 2026, 10:46 PM পড়তে ১ মিনিট
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনে আগুন, নিহত ১

মফস্বল ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৪টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ৩টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। ৭ ইউনিটের প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন নির্বাপন করা হয়।

এ ঘটনায়, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫ জন ঢাকা মেডিকেল ও একজন জাতীয় বার্ন ইনসটিটিউটে ভর্তি আছেন।

ঢামেকে যারা আছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)। এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন ( ৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনে আগুন, নিহত ১

B
BN DESK | 07 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার