Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুরান ঢাকা তৌহিদী জনতার মার্চ ফর গাজা কর্মসূচীতে বিক্ষোভ মিছিল

BN DESK
02 September 2026, 08:26 AM পড়তে ১ মিনিট
পুরান ঢাকা তৌহিদী জনতার মার্চ ফর গাজা কর্মসূচীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক:  ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর চির অভিশপ্ত ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচীতে অংশগ্রহণ করতে বিক্ষোভ মিছিল করেছে পুরান ঢাকার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা কোতোয়ালি শাখা। 

মার্চ ফর গাজা সফল করার লক্ষ্যে পুরান ঢাকা থেকে এক বিশাল মিছিল বের করে পুরান ঢাকার কোতোয়ালি এলাকার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা। মিছিলের নেতৃত্বে ছিলেন নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম, মুয়াজ্জিন হাফেজ আবু বক্কর, হাজি জাবেদুর রহমান জাবেদ,হাজি শাহ আলম, ব্যারিস্টার সাইফর রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। 

পুরান ঢাকার এলাকাবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান সহ নানা পেশার মানুষ  এসময় বিক্ষোভ মিছিলে নেমে পড়েন।  

জোহরের নামাজের পর নবাববাড়ি পুকুর পাড়ে মিছিল নিয়ে জমায়েত হতে থাকে বিক্ষোভ কারীরা। পরে বাবুবাজার মাজারের সামনে আরও কয়েক মসজিদের খতিব ও মুসল্লিরা জমায়েত হয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ যোগ দেন তারা। 
শেষে টিএসসি এলাকায় আগত দের মাঝে খাবার পানি খেজুর বিতরণ করা হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুরান ঢাকা তৌহিদী জনতার মার্চ ফর গাজা কর্মসূচীতে বিক্ষোভ মিছিল

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার