Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

BN DESK
04 September 2026, 08:40 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-তে লিলি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় লিলি আক্তারের মরদেহ দেখতে পায় তারা। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।

নিহতের বড় ভাই নিজাম শাহ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। ঘটনার আগের রাতেও তার স্বামী তাকে মারধর করে। পরে সকালে আমাদের জানানো হয়, সে নাকি আত্মহত্যা করেছে। আমরা এটিকে পরিকল্পিত হত্যা বলে মনে করছি।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বৈরাগ ইউনিয়নের গোয়াপঞ্চক গ্রামের কামাল উদ্দীনের মেয়ে লিলি আক্তারের সঙ্গে একই এলাকার মহিউদ্দিনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যে ঘেরা মৃত্যু

B
BN DESK | 14 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার