Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭৮২

BN DESK
02 September 2026, 08:58 AM পড়তে ১ মিনিট
পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭৮২

নিউজ ডেস্ক: সারাদেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় (গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।


তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামির মধ্যে ১ হাজার ২০৩ জন গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার আসামি। এছাড়া বিভিন্ন ঘটনায় ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক ২টি, ৬টি এলজি (লাইটগান), ২১টি ধারালো অস্ত্র, ১টি লোহার কাঁচি, ২টি শাবল, ১টি কাঠের ও লোহার তৈরি থ্রি নট থ্রি রাইফেলের বাঁট ও ৯টি গুলি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭৮২

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার