Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

BN DESK
10 March 2026, 11:16 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে ছিনতাই হওয়া পুলিশের পিস্তলটি উদ্ধার করা হয়েছে। 

গতকাল সোমবার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পেছন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। 

এর আগে পিস্তল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বন্দরের বেপারি পাড়া এলাকা থেকে মিশাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। মিশালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নামে পুলিশ। রাত আড়াইটার দিকে মিশালকে সঙ্গে নিয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে তল্লাশি চালানো হয়। সেখানে একটি ব্যাগে লুকিয়ে রাখা পুলিশের ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়।

সোমবার শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের পিস্তলটি ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার