Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

BN DESK
03 September 2026, 12:57 AM পড়তে ১ মিনিট
পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত রয়েছেন।

২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ সালে এসব কর্মকর্তাদের পদক দেওয়া হয়।

আজ রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতঃপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার