Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের সহায়তায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

BN DESK
10 October 2025, 11:18 AM পড়তে ১ মিনিট
পুলিশের সহায়তায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:   পুলিশের সহায়তায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর বন্ধ হওয়া ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল শুরু করে হয়।

এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এক জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দি খান যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পুলিশের সহায়তায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার