Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

BN DESK
06 September 2026, 02:09 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন—
সিফাত-ই-রাব্বান (সিরাজগঞ্জ) পঞ্চগড়ে, থান্দার খায়রুল হাসান (ঢাকা রেঞ্জ) কুড়িগ্রামে, সুলতানা ইশরাত জাহান (এটিইউ) সিআইডিতে, মো. মোস্তফা মঞ্জুর (বগুড়া) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এবং নোমান আহমদ (চট্টগ্রাম) পুলিশ সদর দপ্তরে।

অন্যদিকে সহকারী পুলিশ সুপারদের মধ্যে—
আরিফ মুহাম্মদ শাকুর (পটুয়াখালী) কুমিল্লার চৌদ্দগ্রামে, সনদ বড়ুয়া (র‌্যাব) কুমিল্লার লাকসামে এবং মো. জামশেদ আলম (সিলেট) ঢাকার মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।

আদেশ অনুযায়ী, আগামী ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় ২১ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার