Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

BN DESK
03 September 2026, 03:24 AM পড়তে ১ মিনিট

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল এবং এর ফলে সম্ভাব্য ‘পুশইন’ পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ কথা বলেন। চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাবনা রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে।

বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এই সফরে অন্যতম প্রধান গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার