Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির মাইকিং

BN DESK
05 September 2026, 12:49 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পুশইন ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের সচেতনতা বাড়াতে রাতের বেলায় সতর্কতামূলক মাইকিং করছে বিজিবি-২৫।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরে এ মাইকিং চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে মাইকিংয়ে।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধসহ মাদক ও পণ্যচোরাচালন ঠেকাতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির মাইকিং

B
BN DESK | 11 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার