Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

BN DESK
03 September 2026, 09:24 PM পড়তে ১ মিনিট
পূজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

বিনোদন ডেস্কঃ সম্প্রতি টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি বেশ আলোচনায় উঠে আসেন। এই অভিনেত্রী দাবি করেন যে, তাদের সব টাকা-পয়সা খোয়া গেছে। তিন বছর ধরে তাদের একজনের সঙ্গে বন্ধুত্ব ছিল। তাদের কাছে তারা প্রায় পরিবারের মতোই ছিলেন। আর সেই বন্ধুই নাকি তাদের সঙ্গে প্রতারণা করেছে। এমনকি গত ৩-৪ মাস তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হয়েছে। আগামীতে কী হবে তা নিয়ে তিনি এবং তার স্বামী চিন্তায় আছেন। এই ঘটনার অল্পদিনের মাথায় এবার পূজার বিরুদ্ধেই অপহরণের অভিযোগ উঠেছে।

প্রযোজক শ্যাম সুন্দরের স্ত্রী মালবিকা দে জানান, পূজা ও তার স্বামী কোনাল মিলে তার স্বামী শ্যামকে অপহরণ করে ২৩ লাখ টাকা আদায় করেছেন। টালিউডের নামকরা প্রযোজক শ্যাম।

১৪ই জুন সোশ্যাল মিডিয়ায় পূজার বিরুদ্ধে পোস্ট করে মালবিকা লেখেন, আমার স্বামীকে গোয়ায় মানসিকভাবে নির্যাতন করা হয় এবং প্রায় ৬৪ লাখ টাকা চাওয়া হয়। বলা হয়, টাকা না দিলে ওকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। প্রচণ্ড ভয় পেয়ে শ্যাম ২৩ লাখ টাকা পরিশোধ করে। পূজা ও কোনালের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করা হয়েছে তার সমস্ত রসিদ এবং লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছি আমি। আপাতত উত্তর গোয়া এসপি’র নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় আমার স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পূজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার