Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পৃথক হত্যা মামলার রায়ে নওগাঁয় দুই শিশুর আটকাদেশ

BN DESK
02 September 2026, 07:48 AM পড়তে ১ মিনিট
পৃথক হত্যা মামলার রায়ে নওগাঁয় দুই শিশুর আটকাদেশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শিশু আইনে পৃথক দুই মামলায় এক মেয়েসহ দুইজনকে পাঁচ বছর এবং ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরের দিকে নওগাঁর শিশু আদালতের-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট রাত সাড়ে ১১টায় নওগাঁর পত্নীতলা থানার বাগমার গ্রামের আব্দুল জব্বারের ছেলে বারিককে একই গ্রামের ১৬ বছরে শিশু মেয়ে তার শয়ন ঘরে ডেকে নেয়। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য বারিকের পুরুষাঙ্গ কেটে দেয়। ঘটনায় বারিকের বাবা পত্নীতলা থানায় মামলা করলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় অভিযুক্ত শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত ১১ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন। অভিযুক্ত শিশুর উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। তার বয়স ২৬ বছর হওয়ায় তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী রেজাউল করিম রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং অভিযুক্ত শিশু পক্ষে এড. আব্দুল আজিজ পিন্টু উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

অপরদিকে ২০১৩ সালের ৭ জুন বেলা সাড়ে ১১টায় নওগাঁর সাপাহার থানার বিদ্যানন্দী গ্রামের বিননকান্দেরা মাঠে পাওনা টাকা নিয়ে কুদরত আলী ও অভিযুক্ত শিশু সুমন (১৬) এর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কুদরতকে অভিযুক্ত শিশু সুমন কোলে তুলে মাটিতে আছাড় দেয়। গুরুতর আহতবস্থায় কুদরতকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কুদরতের বাবা সাপাহার থানায় মামলা করলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় অভিযুক্ত শিশু সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত সাতজন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করা হয়। অভিযুক্ত শিশুর উপস্থিতিতে তাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়। সে বর্তমানে প্রাপ্ত বয়স্ক (২৭) হওয়ায় তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী রেজাউল করিম রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং অভিযুক্ত শিশু পক্ষে এড. আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পৃথক হত্যা মামলার রায়ে নওগাঁয় দুই শিশুর আটকাদেশ

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার