Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পে স্কেল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর অর্থ ‍উপদেষ্টা

BN DESK
06 April 2026, 12:42 AM পড়তে ১ মিনিট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, ‘সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী-ই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।’

এ সংক্রান্ত সচিব কমিটি আছে জানিয়ে তিনি বলেন, ‘এ কমিটি পর্যালোচনার কাজ করবে। সেই অনুযায়ী সুপারিশ দেবে এবং সুপারিশ দিলে সেই অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।’

তিনি আরও বলেন, ‘পে-স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। যেকোনো পে-স্কেল যখন দেওয়া হয়, পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পে স্কেল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর অর্থ ‍উপদেষ্টা

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার