Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পোশাকে কটাক্ষের শিকার নেহা কক্কর

BN DESK
03 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
পোশাকে কটাক্ষের শিকার নেহা কক্কর

বিনোদন ডেস্কঃ নেহা কক্কর এবং ট্রোল, বিতর্ক, সমালোচনা যেন সমার্থক হয়ে গেছে। মাসখানেক আগেই বিদেশে শো করতে গিয়ে দেরি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। 

মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা ঘণ্টাখানেক অপেক্ষা করেছিলেন নেহার জন্য। এরপর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পীর ওপরে। 

এবার নতুন বিতর্কে নাম জড়াল নেহার, ‘উদ্ভট’ ফ্যাশন সেন্স নিয়ে। সম্প্রতি হাতে একটি লাবুবু ডল নিয়ে নেটমাধ্যমে আদুরে ছবি পোস্ট করেছিলেন নেহা। কিন্তু নিন্দুকদের নজর গিয়ে পড়েছে গায়িকার পোশাকে। 

 

পরনে সাদা ক্রপ টপ, তার উপর নীল রঙের ব্রা। এখানেই শেষ নয়, ট্র্যাক প্যান্টের ভিতর থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল রঙিন জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা, মুখে হাসি—আর এভাবেই ছবি দিয়েছেন নেহা কক্কর।

ছবিটি প্রকাশের পরই শুরু হয় কটাক্ষের বন্যা। অনেকেই লিখেছেন, “অন্তর্বাসই যদি দেখাতে হয়, তাহলে আর পোশাক পরার কী দরকার!” 

কেউ বলেছেন, “ভীষণ খেলো পোশাক, ছিঃ!”, কেউ আবার প্রশ্ন তুলেছেন, “এ কোন দুনিয়ার ফ্যাশন?” একজন লিখেছেন, “এখন আবার কখন কাঁদবে দেখবেন!”

তবে নেহার পাশে দাঁড়িয়েছেন অনেকে। কারও বক্তব্য, “ও জানে কী পরে বেরিয়েছে। যেটা ভালো লেগেছে, সেটাই করেছে।” কেউ আবার মজা করে লিখেছেন, “লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছে!”

সবমিলিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নেহা কক্কর। যদিও গায়িকার ঘনিষ্ঠরা পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তবে নেটদুনিয়ার ফ্যাশন পুলিশ বিদ্রুপ করতে ছাড়েনি তাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পোশাকে কটাক্ষের শিকার নেহা কক্কর

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার