মফস্বল ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে পোশাক শ্রমিক দম্পতি শাওন ও হাফিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামগড়া কাঁঠালতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই দম্পতির মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।