Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনতলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

BN DESK
02 September 2026, 08:53 AM পড়তে ১ মিনিট

ঢাকার শাহজাদপুরে নিজের পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে আজ সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে তিনি নিজ ভাড়া বাসার তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে এবং বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী। তিনি স্বামীসহ ঢাকায় বসবাস করতেন।

পরিবার জানায়, তারা নিঃসন্তান দম্পত্তি এবং তিনতলার বাসায়ই থাকতেন। সোমবার ভোরে ঘরে তার প্রিয় পোষা বিড়ালটি কোনো ফাকে ছাদে উঠে যায়। বিড়ালটি দেখতে না পেয়ে তিনি ছাদে গিয়ে সেটিকে ছাদের কিনারায় দেখেন। বিড়ালটি যদি নীচে পড়ে যায়, এমন শঙ্কায় তা প্রতিরোধ করতে গিয়ে নিজেই ঝুঁকি নিয়েছিলেন। ছাদ থেকে বিড়ালকে নামানোর সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেন, সে সবসময় প্রাণপ্রিয় বিড়ালের প্রতি যত্নশীল ছিল। ভোরের অল্প মুহূর্তে যে ঘটনা ঘটল, তা আমাদের জন্য এক অবর্ণনীয় শোক”।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালাম জানান, ঢাকায় দুর্ঘটনায় মৃত বন্যা কস্তার সংবাদ পাওয়া গেছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বন্যা কস্তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে এবং স্থানীয় খ্রিস্টান কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনতলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

B
BN DESK | 23 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার