Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পোস্টাল ব্যালটে ভোট দিলেন বগুড়া কারাগারের ৭০ জন বন্দি

BN DESK
08 February 2026, 10:13 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৭০ জন বন্দি। জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা পর্যন্ত ছিল এ প্রক্রিয়ার শেষ দিন।

বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, বর্তমানে কারাগারে ১ হাজার ৯১৮ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে মোট ৮০ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তিনি জানান, নিবন্ধিত ৮০ জনের মধ্যে ৭০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

নিবন্ধনের পর ৪ জন বন্দি জামিনে মুক্তি পেয়েছেন। একজন বন্দির মৃত্যু হয়েছে। একজন ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং দুইজনের ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে তাদের ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন কম হওয়ার কারণ সম্পর্কে জেল সুপার বলেন,  কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পোস্টাল ব্যালটে ভোট দিলেন বগুড়া কারাগারের ৭০ জন বন্দি

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার