Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রকাশ্যে এলো শাকিবের প্রিন্স সিনেমার প্রথম পোস্টার

BN DESK
10 October 2025, 03:45 PM পড়তে ১ মিনিট
প্রকাশ্যে এলো শাকিবের প্রিন্স সিনেমার প্রথম পোস্টার

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান নতুন চমক নিয়ে হাজির হলেন।

আজ শুক্রবার (২২ আগষ্ট) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর অফিসিয়াল পোস্টার।

পোস্টারে দেখা যায়, লালচে আবহে ভিড়ের মাঝে হাতে বন্দুক উঁচিয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও ভঙ্গিতে পরিষ্কার, এবার গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন তিনি। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত জায়গার নাম যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া প্রভৃতি লেখা রয়েছে।  সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। আগামী ঈদুল ফিতর ২০২৬–এ ছবিটি মুক্তির কথা জানানো হয়েছে।

পোস্টার শেয়ার করে শাকিব খান লিখেছেন—

“ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে!! ?

Here comes the Myth in motion - #PRINCE: Once Upon A Time In Dhaka.

A story where the city meets its Legend.”

ঈদের সিনেমা মানেই শাকিব খানের নাম বক্স অফিসে বড় ভরসা। গেল কোরবানির ঈদেও তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ভালো ব্যবসা করেছে। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

প্রকাশ্যে এলো শাকিবের প্রিন্স সিনেমার প্রথম পোস্টার

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার