Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু

BN DESK
10 October 2025, 03:16 PM পড়তে ১ মিনিট
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু

বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে সড়কে নামেন প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শুরু হয়েছে সচিবালয়ে।


আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টা ১০ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন উপদেষ্টা ফাওজুল কবির খান। গতকাল এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সভাপতি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্য সদস্যরা হলেন— উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা কমিটির বৈঠক শুরু

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার