Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান

BN DESK
01 February 2026, 08:51 PM পড়তে ১ মিনিট

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি দেওয়ার কথা বলে তদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হল-আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানি দেওয়া হবে। এ জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার