Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিপক্ষের জালে জুভেন্টাসের গোলবন্যা

BN DESK
10 October 2025, 01:23 PM পড়তে ১ মিনিট
প্রতিপক্ষের জালে জুভেন্টাসের গোলবন্যা

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে গোল উৎসব করেছে জুভেন্টাস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অডি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

ম্যাচজুড়েই ছিল জুভেন্টাসের দাপট। একের পর এক আক্রমণে শুরু থেকেই কোণঠাসা করে রাখে মধ্যপ্রাচ্যের দলটিকে। বিপরীতে পুরো ম্যাচে কোনো উল্লেখযোগ্য সুযোগই তৈরি করতে পারেনি আল আইন। খেলার শুরুতেই গোলের সূচনা করেন ফরাসি ফরোয়ার্ড র‌্যান্ডাল কোলো মুয়ানি। ১১ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন তিনি। এরপর ২১ মিনিটে কনসেসাও এবং ৩১ মিনিটে ইল্ডিজের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তুরিনের বুড়িরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও গোল করেন মুয়ানি, তার দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে জুভেন্টাস। তবে ৫৮ মিনিটে কনসেসাওর করা একমাত্র গোলেই দ্বিতীয়ার্ধের স্কোরলাইন নির্ধারিত হয়। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইগোর টুডোরের শিষ্যরা। একই গ্রুপ থেকে কাল রাতে উইদাদকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

প্রতিপক্ষের জালে জুভেন্টাসের গোলবন্যা

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার