Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিপক্ষের জালে পাঁচ গোল আর্জেন্টিনার

BN DESK
02 September 2026, 04:24 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জাম্বিয়ার বিপক্ষে কোচ লিওনেল স্কালোনির কথা অনুযায়ী শুরু থেকেই খেললেন লিওনেল মেসি। আর তার উপস্থিতিতেই জাম্বিয়ার জালে ৫ গোল দিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।

প্রথম ও দ্বিতীয় দুই অর্ধে জাম্বিয়ার জালে দুইবার করে বল পাঠায় আর্জেন্টিনা। একটি গোল ছিল আত্মঘাতী। প্রথমার্ধের গোল দুটি আসে হুলিয়ান আলভারেজ ও লিওনলে মেসির পা থেকে। আলভারেজের গোলটি আসে ম্যাচের চতুর্থ মিনিটে মেসির সহায়তায়। বিরতির দুই মিনিট আগে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৪০টি আলাদা জাতীয় দলের বিপক্ষেও গোল হয়ে গেল মেসির, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ।
 
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে নিকোলাস ওতামেন্দি গোল করে ব্যবধান বাড়ান পেনাল্টি থেকে। থিয়াগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেটি থেকেই গোল করেন ওতামেন্দি। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। যোগ করা সময়ে ম্যাচের শেষ গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। এই গোলটি আদায় করে তারা একের পর এক চাপ তৈরি করে। শট ক্লিয়ার করতে গিয়ে চান্দার পায়ে লেগে বল জালে ঢোকে। আসন্ন ফিফা বিশ্বকাপের আগে এটিই ছিল আর্জেন্টিনার সবশেষ প্রীতি ম্যাচ। দেশটির রাজধানী বুয়েনস এইরেসের লা বোমবোনেরোতে খেলা দুটি প্রীতি ম্যাচেই পেয়েছে মেসিরা জয়ের দেখা।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলা দুটি ম্যাচেই দলের শক্তি পরখ করে দেখেছেন কোচ স্কালোনি। এই ম্যাচে বদলি খেলোয়াড় নামিয়েছেন তিনি আট জন। ম্যাচের ৭৪ মিনিটে তুল নেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকেও। সুযোগ পান হুয়ান মুসো। বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। একটি ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়া নিশ্চিত হওয়া গেলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

প্রতিপক্ষের জালে পাঁচ গোল আর্জেন্টিনার

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার