Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিপক্ষের দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী 

BN DESK
01 September 2026, 07:00 PM পড়তে ১ মিনিট
প্রতিপক্ষের দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী 

মফস্বল ডেস্ক : প্রতিপক্ষের দায়ের কোপে জোসনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। একই সময় নিহতের স্বামী আলাউদ্দিনকেও (৩৬) কুপিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গেয়ামের মেঘনা বাজার এলাকার ভাড়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন মেঘনা বাজার এলাকার মৃত শাহে আলমের ছেলে ও পেশায় সাউন্ড সিস্টেম ব্যবসায়ী। নিহত জোসনা তার স্ত্রী।

আহত আলাউদ্দিনের মামা নুরুল হকসহ স্বজনরা বলেন, আলাউদ্দিনের বসতঘরের পাশে একটি পুকুর রয়েছে। ওই পুকুর থেকে রমজান মাসে সিরাজ ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে। গত সপ্তাহে একই পুকুর থেকে পানি নিষ্কাশনের জন্য সিরাজ সেচ পাম্প বসায়। এতে বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কায় আলাউদ্দিন বাধা দেয়। এ নিয়ে উভয়ের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে ঈদের ছুটিতে সিরাজের ভাই পারভেজ ও নিজাম বাড়িতে আসে। পূর্বের হাতাহাতির ঘটনার জের ধরেই দুই ভাইসহ প্রায় ১৪ জনকে নিয়ে মধ্যরাতে আলাউদ্দিনের বসতঘরে হামলা চালায়।

এ সময় তারা দা দিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোসনাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায়। জোসনাকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় কারো বক্তব্য জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। ভুক্তভোগী পরিবারের স্বজনদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

প্রতিপক্ষের দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী 

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার