Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

BN DESK
03 September 2026, 01:47 AM পড়তে ১ মিনিট
প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য অলি আহমেদ মোল্লাকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে  রোববার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

অলি আহমেদ উপজেলার ভাকুম গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবন্ধী ওই নারীর বড় ভাই এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা করেছেন। আসামিকে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, ওই নারী  রোববার দুপুরে বাড়ির পাশে হাঁটতে বের হয়। এই সুযোগে তাকে পার্শ্ববর্তী একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসামি। এ সময় অলি আহম্মেদ মোল্লা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নেয়।

 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

B
BN DESK | 27 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার