Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিমন্ত্রী আমিনুল হকের আদালতে আবেদন

BN DESK
08 March 2026, 07:11 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ—যা ২০০১ সালের সংশোধনী দ্বারা সংশোধিত—মোতাবেক দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্রও এই বেঞ্চে শুনানি হবে। সংশ্লিষ্ট বিষয়ে রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও এই বেঞ্চের রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রতিমন্ত্রী আমিনুল হকের আদালতে আবেদন

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার