Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

BN DESK
10 October 2025, 08:58 AM পড়তে ১ মিনিট
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

আগামী ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সারাদেশের সকল মহানগর ও জেলা পর্যায়ের নেতারা আলোচনা সভা ও র‌্যালি করবে। 

২ সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর সারাদেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করবে দলটি। ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার