Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

BN DESK
03 September 2026, 08:17 AM পড়তে ১ মিনিট
প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

নাটোর প্রতিনিধি : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে। স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা যেন খেলাধুলা করতে পারেন। সেজন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা মিলে স্টেডিয়ামের ব্যবহার নিশ্চিত করবেন। 

আজ শনিবার সকালে নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনসহ ভার্চুয়ালি দেশের আরো ১৩টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, শহিদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। 

পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা জেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় অংশগ্রহণ করাসহ স্থানীয় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন।
 

 

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার