Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথমার্ধে ভুটানের জালে ৫ গোল বাংলাদেশের

BN DESK
02 September 2026, 12:24 PM পড়তে ১ মিনিট
প্রথমার্ধে ভুটানের জালে ৫ গোল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে দারুণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভুটানের জালে গোল বন্যা বইয়ে দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা খাতুনরা। প্রথমার্ধ শেষে ৫-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন। একটি গোল করেছেন ঋতুপর্না চাকমা।

আজ রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে বাংলাদেশ।শুরুতেই এগিয়ে যায় তারা। ষষ্ঠ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না। বল নিয়ে ভূটানের বক্সের দিকে এগিয়ে গিয়ে তহুরা পাস দেন বামপ্রান্ত ধরে ছুটে আসা ঋতুপর্নাকে। কয়েক কদম এগিয়ে বামপায়ের জোরালো শটে চোখ জুড়ানো গোলটি করেন ঋতু। গোল পেয়ে উজ্জীবিত হয়ে খেলতে থাকে বাংলাদেশ। বল নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণ ব্যতিব্যস্ত করে তোলেন সাবিনা খাতুন-তহুরা খাতুনরা। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় গোলটিও আদায় করে নেয় বাংলাদেশ। এবার দৃশ্যপটে তহুরা। মারিয়া মান্ডা ডানপাশ থেকে পাস দেন তহুরাকে। ড্রিবলিংয়ের জাদু দেখিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তহুরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

প্রথমার্ধে ভুটানের জালে ৫ গোল বাংলাদেশের

B
BN DESK | 27 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার